সকলে মিলে বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব: দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪ বুধবার
আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে অধিদপ্তরের কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি।
সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে। আমাদের সমাজের মূলস্রোতের বাইরে থাকা পিছিয়ে পড়া মানুষের জন্য সবাইকে কাজ করতে হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে অধিদপ্তরের কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, কোন সমস্যাকে পাশ না কাটিয়ে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা ও অপরের প্রতি সহমর্মী হওয়ার বিষয়ে আলোকপাত করতে হবে। সবাইকে 'আমিই সমাধান' এই মূল্যবোধ সম্পন্ন হতে হবে।
তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে সহমর্মিতায় উদ্বুদ্ধ করতে হবে। তারা যা কিছু করছে সবকিছুতে যেন সহমর্মি হয়, অপরের প্রয়োজনে পাশে দাঁড়ায়।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছি। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। এর চারটি ভিত্তির প্রধানটি হলো স্মার্ট নাগরিক।
তিনি বলেন, এই স্মার্ট কিন্তু পোশাক-পরিচ্ছেদে স্মার্ট নয়। স্মার্ট নাগরিক মানে, যিনি সৎ, মানবিক, পরমসহিষ্ণু, সহমর্মী, পরোপকারী, অসাম্প্রদায়িক ও সমস্যার সমাধান করতে সবসময় প্রস্তুত। এ ধারণা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব খায়রুল আলম শেখ।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











